জয়নাল আবেদীন: সারাদেশের ন্যায় বিভাগীয় নগরী রংপুরেও মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ভার্চুায়ালি রংপুরের ছয় মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান করেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এতে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।সম্মাননা প্রাপ্তরা হলেন, রংপুর নগরীর পুর্ব শালবন এলাকার আকলিমা খন্দকার, মুন্সিপাড়া এলাকার জাহানার বেগম ও মাহমুদা ইয়াসমিন, কাচনা এলাকার মনছুরা বেগম, রাধাবল্লভ এলাকার আনোয়ারা বেগম, তাজহাটের আয়শা বেগম ও রংপুর সদরের পালিচড়া দক্ষিণ অযোদ্ধাপুর এলাকার রুপালী রাণী সিংহ।
এসময় রংপুর প্রান্তে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক কাওসার পারভীন ছাড়াও মুক্তিযোদ্ধাবৃন্দ,সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

