আম বয়ানের মধ্যে দিয়ে রংপুরে তিন ব্যাপী মিনি ইজতেমা শুরু, প্রথম দিনেই দুই মুসল্লীর মৃত্যু

0
আম বয়ানের মধ্যে দিয়ে রংপুরে তিন ব্যাপী মিনি ইজতেমা শুরু, প্রথম দিনেই দুই মুসল্লীর মৃত্যু

জয়নাল আবেদীনঃ বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে বিভাগীয় নগরী রংপুরে তিন ব্যাপী মিনি ইজতেমা শুরু হয়েছে । এবারের ইজতেমায় ভারত পাকিস্তান ইয়েমেন মরোক্ক মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ বিশে^র দশটি দেশর মুসল্লীরা অংশ নিয়েছেন । রংপুর নগরীর ৪ নং ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লির ধারণ ক্ষমতায় শুরু হয়েছে রংপুর বিভাগীয় ইজতেমা।

এদিকে রংপুর বিভাগীয় ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত সমস্যায় গতকালই দুই মুসল্লির মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু বলে নিশ্চিত করেছেন পুলিশ। এছাড়াও বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মাঠের ৬ নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন।

তারা হলেন রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান। অপর জন টাঙ্গাইল জেলার তারা মিয়া। টাঙ্গাইল জেলার মুসল্লি তারা মিয়া ৪০ দিনের এক চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন। মরহুমের জানাজা ইজতেমা ময়দানে বাদ জোহর অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রংপুর মেট্রোপলিটন পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, ইজতেমার মাঠে শ্বাসকষ্ট জনিত কারণে দুজন মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের দুজনের মৃত্যুই স্বাভাবিক। বাদ জোহর জানাজা শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।