যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় চলতি ইরি-বোরো মৌসুমে ধানের ক্ষেতে ফলস স্মাট রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে| মাঠ পর্যায়ে সরেজমিনে দেখা গেছে, অনেক জমির ধানের শীষে ¯^াভাবিক দানার পরিবর্তে কমলা বা হলুদ রঙের গুটির মতো ছত্রাকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা ফলনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে|
মূলত ধানের ফলস স্মাট (ঋধষংব ঝসঁঃ) রোগের লক্ষণ| অনেকে আবার এটাকে ধান গাছে লক্ষ্মী ভোল (জরপব ঋধষংব ঝসঁঃ) বা যাকে অনেকে ধানের কুড়ি রোগ বলে থাকেন, সেটি হয়েছে| এটি মূলত এক ধরণের ছত্রাকজনিত রোগ| উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর কেশবপুর উপজেলায় প্রায় ১৩,৫৯৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষাবাদ হয়েছে, যা গত বছরের ১২,৯৯০ হেক্টরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি| সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে চাষ হওয়ায় প্রাথমিকভাবে ভালো ফলনের আশা করা হলেও ফলস স্মাট রোগের কারণে কৃষকদের মাঝে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে|
কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের কৃষক জি. এম. মনিরুজ্জামান বলেন, ‘আমার জমিতে ধানের শীষ বের হওয়ার পর থেকেই এই রোগ দেখা যাচ্ছে| আগে ভাবছিলাম পোকা লেগেছে, কিন্তু পরে দেখি দানার জায়গায় হলুদ- কমলা গুটি হয়েছে| এতে অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে| যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে| কৃষকদের অভিযোগ, আবহাওয়া অনুকূলে থাকলেও হঠাৎ করে এ ধরনের রোগের আক্রমণ তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে| বিশেষ করে যেসব জমিতে পানি কিছুটা বেশি সময় ধরে থাকে এবং যেখানে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা হয়েছে, সেসব জমিতে রোগের প্রকোপ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে| কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ধানের ফলস স্মাট একটি ছত্রাকজনিত রোগ, যা সাধারণত শীষ বের হওয়ার সময় আক্রমণ করে| এতে দানার পরিবর্তে গুটি তৈরি হয় এবং ধানের গুণগত মান ও উৎপাদন উভয়ই ক্ষতিগ্রস্ত হয়|
তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই সময়ে সঠিক ব্যবস্থাপনা নিলে এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব| তিনি আরও বলেন, ‘এ বছর উপজেলায় ধানের আবাদ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে এবং ফলনের সম্ভাবনাও ভালো| কিন্তু কিছু এলাকায় ফলস স্মাট রোগ দেখা দেওয়ায় আমরা ইতোমধ্যে কৃষকদের সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছি| কৃষকদের সুষম সার প্রয়োগ, জমির পানি নিষ্কাশন এবং রোগাক্রান্ত শীষ দ্রুত অপসারণের পরামর্শ দেওয়া হচ্ছে|
বিভিন্ন সূত্রে জানাগেছে, এই রোগ মূলত আর্দ্র আবহাওয়া, অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার, ঘন রোপণ এবং জমিতে পানি জমে থাকার কারণে দ্রুত বিস্তার লাভ করে| বিশেষ করে টানা বৃষ্টি ও বেশি আর্দ্রতা থাকলে এর সংক্রমণ বেড়ে যায়| বিশেষজ্ঞদের মতে, ফলস স্মাট রোগ দমনে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি| যেমন, রোগমুক্ত ও উন্নত মানের বীজ ব্যবহার, সুষম মাত্রায় সার প্রয়োগ, জমিতে পানি জমে না থাকার ব্যবস্থা করা, আক্রান্ত শীষ সংগ্রহ করে ধ্বংস করা, প্রয়োজন অনুযায়ী ছত্রাকনাশক প্রয়োগ এদিকে কৃষকরা দ্রুত কৃষি বিভাগের কার্যকর সহযোগিতা কামনা করেছেন| তারা বলছেন, সময়মতো সঠিক দিকনির্দেশনা না পেলে ফলন কমে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে|
তবে কৃষি বিভাগ আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে, যথাযথ পরিচর্যা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব এবং সামগ্রিকভাবে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে বলে তারা আশা করছেন|

