কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সাংবাদিদের সন্তানদের ঈশ্বরদী প্রেসক্লাবে সংবর্ধনা

0

স্বপন কুমার কুন্ডু: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ঈশ্বরদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) রাতে প্রেসক্লাবে কৃত্বি এই শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন।
সম্প্রতি প্রকাশিত এইচএসসি’র ফলাফলে প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিংকুর পুত্র আহনাফ আকিফ রাফি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আলমাস আলীর কণ্যা আসমাউল হুসনা আরশি এবং এসএসসিতে সাহিত্য-সংস্কৃতি সম্পাদক আতাউর রহমান বাবলু’র কণ্যা আফরিন সুলতানা অন্তু জিপিএ-৫ প্রাপ্ত হওয়ায় প্প্রেসক্লাবের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সহ-সভাপতি কে এম আবুল বাসার, দপ্তর সম্পাদক ও দাশুড়িয়া ডিগ্রী কলেজেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, প্রচার ও প্রকাশনা অধ্যাপক আলমাস আলী, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক আতাউর রহমান বাবলু, অর্পিতা কুন্ডু মুমু, কৃত্বি শিক্ষার্থি আসমুউল হুসনা আরশি, আফরিন সুলদানা অন্তুপ্রমূখ।