টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে দুই চালক নিহত, আহত ১৫

0

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের কা‌লিহাতীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। রবিবার(২৪ জুলাই) ভোর ৫ টায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপ‌রিদর্শক জ্বিলকদ হোসেন জানান, উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবা‌হী বাসের সাথে বঙ্গবন্ধু সেতুগামী ট্রাকের মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক চালক দু'জনেই ঘটনাস্থলে মারা যান।

নিহতরা হলোন, হানিফ পরিবহনের বাস চালক ঢাকা সাভার বেগুনবাড়ি এলাকার মুত আব্দুল আলীর ছেলে মিকাইল(৩৫) এবং ঠাকুরগাঁও জেলার মুক্তারমেলা হরিনারায়নপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে মানিক (২৫)। এ দূর্ঘটনায় আরো ১৫ জ‌ন গুরুত্বর আহত হয়েছে। তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে দূর্ঘটনার পর মহাসড়কের দুইপাশে যানজটের সৃ‌ষ্টি হয়। যানজট নিরসন ও দূর্ঘটনা কব‌লিত প‌রিবহন দুই‌টি উদ্ধার করেছে পু‌লিশ।