রাঙ্গামাটির লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগীতা – ২০২৩ অনুষ্ঠিত

0

তাজ মাহমুদ: রাঙ্গামাটিরর লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা – ২০২৩ আজ ১৩ই মে রোজ শনিবার সকাল ১০ঃ০০ ঘটিকায় স্থানীয় লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগীতাটি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আকিব ওসমান এর সভাপতিত্ত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মাকসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল বারেক সরকার। প্রধান অতিথি তার এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদবোধন করেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত প্রতিযোগী শিক্ষার্থীদের অংশগ্রহনের মাধ্যমে সম্পন্ন হয়।

এছাড়া উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ শওকত আকবর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগন।