তাহিরপুর সীমান্তে সোর্স ও চাঁদাবাজরা বেপরোয়া, ৮ মেট্রিক টন কয়লাসহ আটক ৬

0
তাহিরপুর সীমান্তে সোর্স ও চাঁদাবাজরা বেপরোয়া, ৮ মেট্রিক টন কয়লাসহ আটক ৬

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকায় সোর্স পরিচয়ধারী,চোরাকারবারি ও চাঁদাবাজরা দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে।

আজ (১৩জুলাই)শনিবার ভোররাতে স্থানীয়দের সহযোগিতার ভিত্তিতে তাহিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ০৮মেঃটন অবৈধ চোরাই কয়লাসহ ৬ জনকে আটক করে।

আটককৃত আসামিরা হলেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত জজ মিয়ার ছেলে হারুন মিয়া(১৯) ও তার সহোদর মামুন হোসেন(২২),একই গ্রামের নুর ইসলাম এর ছেলে সাইদুল হক(২৪),উসমান মিয়ার ছেলে আলমগীর হোসেন(২৪),একই ইউনিয়নের কলাগাঁও গ্রামের গিয়াস উদ্দিন এর ছেলে আতিকুল ইসলাম(২০),একই ইউনিয়নের পার্শ্ববর্তী রতনপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মনির মিয়া(২৯।

এলাকাবাসীর তথ্যসুত্রে জানাযায় তাহিরপুর উপজেলা সীমান্তের চারাগাঁও,কালাগাও,বাঁশতলা জঙ্গলবাড়ি এলাকা দিয়ে,কালাগাও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে কথিত সোর্স পরিচয়ধারী আব্দুর রউফ ওরফে (সোর্স রব)এর নেতৃত্বে সরকারের লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা কয়লা চুনাপাথর ও প্রশাসন কর্তৃক জব্দকৃত বাংলা কয়লা পাঁচার করে সীমান্তবর্তী এলাকার বাড়িঘরে রাখা হয়।পরে সন্ধ্যা হলেই এসব বাড়িঘর থেকে ঠেলাগাড়ি ট্রলির মাধ্যমে সংসার পাড়ে থাকা স্টিলবডি নৌকা লোডিং করে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পাটলাই নদী হয়ে টাঙ্গুয়ার হাওর দিয়ে পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলাসহ নেত্রকোনা জেলার কলমাকান্দাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।আর এসব পাঁচারকৃত অবৈধ পথে আনা ভারতীয় কয়লা ও প্রশাসন কর্তৃক বাংলা কয়লা থেকে থানা পুলিশ,ডিবি পুলিশ,বিজিবি ও সাংবাদিকদের নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন করছে কথিত সোর্স পরিচয়ধারী আব্দুর রউফ ওরফে (সোর্স রব)।এবং টাঙ্গুয়ার হাওর দিয়ে এসব চোরাই কয়লার নৌকা চলাচলের সুযোগ দিয়ে,টাঙ্গুয়ার হাওরের দায়িত্বরত গোলাবাড়ি ও মন্দিয়াতা (মুজরাই) আনসার ক্যাম্পের নাম ভাঙিয়ে প্রতিরাতেই হাজার হাজার টাকা চাঁদা আদায় করছে উপজেলার টাঙ্গুয়ার হাওর পাড়ের মন্দিয়াতা গ্রামের সাইকুল ইসলাম এর ছেলে শাহ আলমগীর ওরফে (ইয়াবা শাহ আলমগীর),ও পার্শ্ববর্তী গোলাবাড়ি গ্রামের শামছু মিয়ার ছেলে হাসান মিয়া ওরফে (মাঝি হাসান।

এমন সংবাদের ভিত্তিতে আজ( ১৫ জুলাই)শনিবার মধ্যরাত স্থানীয়দের সহোযোগিতায় তাহিরপুর থানা পুলিশ,উপজেলার টাঙ্গুয়ার হাওর ওয়াচ-টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে ০৮ মেঃটন কয়লাসহ তাদের আটক করে।এসময় তাদের হেফাজতে থাকা চোরাই পথে আনা ২০কেজি করে ৪২০ বস্তা ভারতীয় কয়লা একটি ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকা উদ্ধারপুর্বক জব্দ তালিকামুলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিগন জব্দকৃত কয়লার আমদানী সংক্রান্ত বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায়।ও শুল্ক ফাঁকি দিয়ে জব্দকৃত কয়লা ভারত হতে চোরাচালানের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আনায় তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আসামিগনকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তবে এ ব্যাপারে আব্দু রউফ, মাঝি হাসান,ও শাহ আলমগীর এর মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান ৮মেঃটন কয়লা ও একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকাসহ ৬জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়েছে।