গাজীপুর সদর উপজেলা যুবলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

0
গাজীপুর সদর উপজেলা যুবলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

সুমন গাজী: সারাদেশে বিএনপির পদযাত্রার নামে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে গাজীপুর সদর উপজেলা যুবলীগ। ভবানীপুর বাজার থেকে যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শ্রীপুর সমাবেশে যোগদেন আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দূর্জয়।সমাবেশের কর্মসূচি ঘোষণা অনুযায়ী যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের নামে, পদযাত্রার নামে বিএনপি-জামায়াত যদি সন্ত্রাস, গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ, জনগণ ও পুলিশের ওপর হামলা করে তা হলে যুবলীগের নেতৃত্বে রাজপথেই তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। তারা আরও বলেন, সাধারণ জনগণের জানমাল ও নিরাপত্তার স্বার্থে যুবলীগ সর্বদা রাজপথে থাকবে।