রংপুরে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

0
রংপুরে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

জয়নাল আবেদীন: মিলাদ মাহফিল, দোয়া, ধর্মীয় আলোচনা,দরিদ্রদেও মাঝে দান খয়রাত এবং জশনে জুলুস পালনের মধ্যে দিয়ে বিভাগীয় নগরি রংপুরে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় মডেল মসজিদে বাদ যোহর ইসলামী ফাউন্ডেশন এবং জেলা প্রশাসনের যৌথ আয়োজনে ধমীয় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান , অতিরিক্ত জেলা প্রশাসক এ ,ডব্লিউ এম রায়হান শাহ , ই্সলামী ফাউন্ডেশনের পচিালক মো: শাহজাহান, মিলাদ ও দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ঈমাম মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম ।

এদিকে এবারও রংপুরে নানান কর্মসূচির মধ্যেদিয়ে জশনে জুলুস পালন করে আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও মাশায়েখে তরিকত কমিটি রংপুর জেলা ও মহানগর কমিটিসহ অন্যান্য অঙ্গ সহযোগি সংগঠনগুলো।“নারায়ে তাকবী-আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ” “আজ নবীজির জন্মদিন-ঘরে ঘরে মিলাদ দিন” মুখে মুখে এমন স্লোগান, হাতে ব্যানার, ফেষ্টুন ও প্লেকার্ড নিয়ে নগরীর প্রধান সড়কে জশনে জুলুসে মুসল্লিদের ঢল। সকাল ৯টায় আলমনগরস্থ আফতাবিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে জমায়েত করেন এবং সেখানে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও মাশায়েখে তরিকত রংপুর জেলার সভাপতি পীরে তরিকত শাহ্ আহমেদ ছাঈদ আহমাদী. সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম (শফিক), সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাম উদ্দিন মনি, আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও মাশায়েখে তরিকত রংপুর মহানগর কমিটির সভাপতি আব্দুল বাছেদ ও সম্পাদক আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন, আহলে সুন্নাত যুব পরিষদের সভাপতি আতিকুল হক ছানা, সাধারণ সম্পাদক আবু ইসাসহ বকতিয়া খানকা শরিফ, আনছারিয়া দরবার শরিফ, মুক্তারিয়া খানকা শরিফ, সামছিয়া জালালিয়া খানকা শরিফ, গাওছিয়া খানকা শরিফ ও আশরাফিয়া খানকা শরিফের নেতৃবৃন্দ। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনছারীয়া দরবার শরিফের পীর সাহেব মোঃ সিরাজুস সালেকিন।

দোয়া ও মোনাজাত শেষে বর্ণাঢ্য র‌্যালীটি পূনরায় আফতাবিয়া সুন্নিয়া মাদ্রাসায় গিয়ে শেষ হয়। এদিকে আহলে সুন্নাত যুব ও ছাত্র পরিষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষের চারা বিতরণ ও দুঃস্থদের মাঝে খাবার ও উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।