রংপুরে বিএসটিআইর ভ্রাম্যমান আদালতের অভিযান; ১লাখ টাকা জরিমানা আদায়

0
রংপুরে বিএসটিআইর ভ্রাম্যমান আদালতের অভিযান; ১লাখ টাকা জরিমানা আদায়

জয়নাল আবেদীন: রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয় এবং গঙ্গাচড়া উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে গংগাচড়া উপজেলায় বুধবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গঙ্গাচড়ার মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনের ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিলি কম প্রদান করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০হাজার টাকা জরিমানা এবং পেট্রোল, ডিজেল ও অকটেন স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ না থাকায় আরো ৫০হাজার টাকা মোট ১লাখ টাকা জরিমানা করা হয়।

 

বিএসটিআই রংপুরের অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ জানান অভিযানে ফিলিং ষ্টেশনের ডিজেল ডিসপেনসিং ইউনিটটি সাময়িক ভাবে বন্ধের নির্দেশনা দেওয়া সহ বাংলায় লেখা মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন গঙ্গচড়া উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। বিএসটিআই কর্তৃক প্রসিকিউটর ছিলেন পরিদর্শক মেট্রোলজি) মোঃ আলমাস মিয়া, ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান।