পীরগাছা প্রতিনিধি: রংপুরের পীরগাছার তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর মিয়া এর সভাপতিত্বে শতাধিক অভিভাবকের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আমিন।
সমাবেশ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৬ নং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, সহকারী শিক্ষক আহম্মদ আলী, অভিভাবক হারুন মিয়া, সুমন সরকার, জোহরা বেগম সাইদুল ইসলাম প্রমূখ।

