রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফার মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

0
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফার মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

জয়নাল আবেদীন: রংপুর মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এরই অংশ হিসেবে গত রাতে নগরীর ধর্মসভাস্থ রাধা গোবিন্দ মন্দিদের দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেয়র পত্নী মোছাঃ জেলি রহমান, সাবেক প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহামুদুর রহমান টিটু, ধর্মসভার সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সহ-সভাপতি দুলাল সরকার, পার্থ বোস, সাধারণ সম্পাদক খোকন সরকার, সহ-সাধারণ সম্পাদক অরুপ কান্তি দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে নগর পিতা মোস্তফা মহানগরীর গুপ্তপাড়া দূর্গাপূজা মন্ডপ, পাকপাড়া ঠাকুরবাড়ী আখড়া দূর্গাপূজা মন্ডপের শ্রী শ্রী   করুনাময়ী কালিবাড়ী মন্দির, পরেশ নাথ মন্দির, মুলাটোল দূর্গাপূজা মন্ডপ, কামারপাড়া দূর্গাপূজা মন্ডপ, আশ্রম দূর্গাপূজা মন্ডপ, ভুরারঘাট মুচিপাড়া দূর্গাপূজা মন্ডপ, নয়াপাড়া দূর্গাপূজা মন্ডপ, বালা বাজার দূর্গাপূজা মন্ডপ, ডুগডুগীর মোড় হরি মন্দির দূর্গাপূজা মন্ডপ, শালমারা আজিমপুর মন্দির দূর্গাপূজা মন্ডপ, জগদীসপুর বটতলা দূর্গাপূজা মন্ডপ, বিন্নাটারী দূর্গাপূজা মন্ডপ, তাতীপাড়া দূর্গাপূজা মন্ডপ, দাসপাড়া দূর্গাপূজা মন্ডপসহ ৩২টি ওয়ার্ডের বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শণ করেন।

উল্লেখ্য মেয়র মোস্তফা রংপুর সিটি কর্পোরেশন তহবিল থেকে সিটি এলাকায় ১৫৭টি পুজা মন্ডপের জন্য নগদ অর্থ প্রদান করেছেন ।