স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবো: প্রধানমন্ত্রী

0
স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবো: প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেবো। এই বাংলাদেশে একটি মানুষ ভূমিহীন, গৃহহীন, অন্ধকারে থাকবে না। প্রতিটি ঘরেই আলো জ্বলবে, ঠিকানাহীনদের দেবো ঠিকানা দিবো।

রবিবার (২৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টর অব লজ (মরনোত্তর) প্রদানে ডিগ্রি প্রদানে ঢাবির বিশেষ সমাবর্তানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন চেয়েছিলেন তেমন বাংলাদেশ গড়াই আমার একমাত্র লক্ষ্য। আমার কাছে প্রধানমন্ত্রীত্ব কিছু নয়। প্রধানমন্ত্রী বহু আগেই হতে পারতাম। কিন্তু আমি সেভাবে চাইনি।

তিনি আরো বলেন, আমার একটাই লক্ষ্য ছিল, ক্ষমতা হবে জনগণের কল্যাণ সাধন করার জন্য। জাতির পিতা যেভাবে চেয়েছেন সেভাবেই দেশকে গড়ে তোলা। সেই প্রচেষ্টাই আমি চালিয়ে যাচ্ছি। জাতির পিতার আদর্শ নিয়ে পথ চলায় আজকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। যা বাস্তবায়ন হবে ২০২৬ সাল থেকে। জাতির পিতার আদর্শ নিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে এই বাংলাদেশ আর পেছনে ফিরে তাকাবে না।

গবেষণার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের প্রতি আমার অনুরোধ, আপনারা গবেষণার দিকে বিশেষ নজর দেবেন। তাহলে এই বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে তার হারানো গৌরব ফিরে পাবে।