রংপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0
রংপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জয়নাল আবেদীনঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভাগীয় নগরী রংপুরে নানান আয়োজনে পালিত হয়েছে ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর যুবলীগের আয়োজনে সুর্যোদয়ের সাথে সাথে মহানগর কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভা যাত্রা রংপুর জেলা স্কুলের সামনে শুরু করে নগরীর বেতপট্টিস্থ মহানগর কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন রংপুর মহানগর, মহানগরের আওতাভ‚ক্ত থানা ও ওয়ার্ড পর্যায়ের কয়েক হাজার নেতা কর্মি। আনন্দ শোভাযাত্রা শেষে মহানগর দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।

যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, মূল আলোচনা উপস্থাপন করেন যুগ্ন আহবায়ক আবুল কাশেম। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক চপল সহ রংপুর মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। এরপর দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি হয়।