জয়নাল আবেদীন: ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন” শ্লোগানকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ উপলক্ষে বেসরকারি সংস্থা এডাব রংপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে সংস্থার রংপুর জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ^ মানবাধিকার দিবসের মানববন্ধন চলাকালে ঊক্তব্য রাখেন সংস্থার রংপুর জেলা শাখার সহ সভাপতি সারথী রানী সাহা, সাধারণ সম্পাদক আহ্সান হাবিব রবু’ সমন্বয়কারী আনিসুর রহমান, বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল ইসলাম, দুঃস্থ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চাঁদ মিয়া, উন্নত পরিবার গঠন উন্নয়ন সংস্থার প্রতিনিধি মাসুদ মিয়া, মর্তুজা কবীর, গ্রাম রুটের প্রতিনিধি আনন্দ পল্লব ।
এ সময় বক্তারা বলেন, নারী ও কন্যার প্রতি সহিংসতা, যা দন্ডনীয় অপরাধ, গণপরিবহন ও গণপরিসরে যৌন সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় তারা নারী ও কন্যার সহিংসতার ক্ষেত্রে ৯৯৯,১০৯,১০৬ অথবা ০১৩২০০৪২০৫৫ নাম্বারে যোগাযোগ করে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার জন্য সকলকে অনুরোধ জানান ।

