শাহজাদপুরে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

0
শাহজাদপুরে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরন করা হয়েছে।

২০২২- ২০২৩ অর্থ বছরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ওই কর্মসূচির আওতায় উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার ১৪ জন ভিক্ষুকের মাঝে ৪২ টি ছাগল বিতরন করা হয়। এ উপলক্ষে ১১ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি ও মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান । এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মকবুল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার লাকী, পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু প্রমুখ। পরে অতিথিবৃন্দ উপজেলার ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪ জন ভিক্ষুকের মাঝে পরিবার পিছু ৩ টি করে মোট ৪২ টি ছাগল বিতরন করেন।