বিএনপি মিডিয়া সেলের সমন্বয়ক মাহবুব মানিক মারা গেছেন

0
বিএনপি মিডিয়া সেলের সমন্বয়ক মাহবুব মানিক মারা গেছেন

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বিএনপি মিডিয়া সেলের সামাজিক যোগাযোগ মাধ্যম সমন্বয়ক মাহবুব মানিক মারা গেছেন। সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

শায়রুল জানান, মাহবুব মানিককে ২৮ অক্টোবর রাতে গুলশান চেয়ারপার্সন অফিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ১৯ নভেম্বর জামিনে কাশিমপুর কারাগার থেকে বের হবার পর থেকে মানসিক ভাবে খুব চাপে ছিলেন তিনি।