কুয়াকাটায় ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন র‌্যাব এর মহাপরিচালক

0
কুয়াকাটায় ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন র‌্যাব এর মহাপরিচালক

মিজানুর রহমান বুলেট: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮) বরিশাল এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে সোমবার সকাল ১১টায় কুয়াকাটায় ২০০ শতাদধীক ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

র‌্যাব এর মহাপরিচালক এম খুরশীদ হোসেন বিপিএম(বার) পিপিএম এসব শীতবস্ত্র বিতরন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, আমরা শুধু সন্ত্রাস দমনেই কাজ করি না, বিভিন্ন পেশার বিপথগামী মানুষের পাশে থেকে মানবিক কাজগুলো করে থাকি । তারই ধারাবাহিকতায় আজকের এ কার্যক্রম।

তিনি আরো বলেন, আসন্ন নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচনে শান্তিরক্ষায় আমরা সে দায়িত্ব পালন করব।

এ সময় র‌্যাব-৮ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।