জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক ও সমাজসেবী আব্দুল্লাহেল বাকী মন্ডলের প্রয়াণে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রদ্ধান্জলি নিবেদন, স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক জয়পুরহাট সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ ওয়াজেদ আলী। আব্দুল্লাহেল বাকী মন্ডল স্মরণ সভা আয়োজক কমিটির সদস্য সচিব ও জয়পুরহাট প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতি চারণমূলক ভার্চুয়ালী বক্তব্য রাখেন ঐক্য ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, জেলা সিপিবির সভাপতি দেওয়ান বদিউজ্জামান বদি, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি), আব্দুল্লাহেল বাকী মন্ডলের সহধর্মিণী মোছাঃ কামরুননেসা, জেলা বাসদের আহবায়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের জয়পুরহাট শাখার সমন্বয়ক ওবায়দুল্লাহ মুসা, জয়পুরহাট টিএমএসএস’র জোনাল ম্যানেজার আল মামুন, সিপিবি নতা এম এ রশিদ, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, চেম্বারের পরিচালক এম এ করিম, জয়পুরহাট সাহিত্য সংসদের সভাপতি মুসতাফা আনছারী, জয়পুরহাট থিয়েটারের সভাপতি উৎপল কুমার মন্ডল, সাংবাদিক তপন কুমার খাঁ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রমজানুজ্জামান, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ প্রমূখ।

