কলাপাড়ায় অর্ধ কোটি টাকার নিষিদ্ধ শাপলাপাতা, পিতাম্বরী ও হাঙ্গর মাছ জব্দ

0
কলাপাড়ায় অর্ধ কোটি টাকার নিষিদ্ধ শাপলাপাতা, পিতাম্বরী ও হাঙ্গর মাছ জব্দ

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর মহিপুর থানার নিজামপুরে কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ শাপলা পাতা,পীতাম্বরী ও হাঙর মাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ২৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন এর নেতৃত্বে শিববাড়িয়া নদীতে মহিপুর জননী বরফকল ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এমভি মা জননি(০৫) নামের একটি কাঠের ট্রলিং বোট আটক করা হয়। আটককৃত ট্রলিং বোট থেকে ২ হাজার কেজি শাপলা পাতা মাছ, ৩ শত কেজি পীতাম্বরী ও ৪০কেজি হাঙর মাছ জব্দ জরা হয়।

মহিপুরের রেঞ্জ অফিসার আবুল কালাম আজাদ জানান, আমি ও কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মো: মহসিন রেজার উপস্থিতে নিজামপুর কোষ্টগার্ড রাত তিটার দিকে মাটি চাপা দেয়।