জয়নাল আবেদীন: রংপুরে বসবাসরত উর্দুভাষী (বিহারী সম্প্রদায়) নানান দাবি আদায়ে সোমবার সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানবন্ধন কর্মসুচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে ।
মানবন্ধন চলাকালে বিহারী নেতৃবৃন্দ বলেন স্বাধীনতার পর থেকে ১১টি ক্যাম্পের জরাজির্র্ণ অবস্থায় ৮বাই৮ ফিট ঝুপড়ী ঘরে তাহাদের স্ত্রী, সন্তানা নিয়ে জীবন-যাপন করে আসছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ক্যাম্পগুলোতে উর্দ্দুভাষী (বিহারী সম্প্রদায়) যে অবস্থায় রয়েছে সে অবস্থায় থাকবে এবং তাদের স্থায়ী পূনর্বাসন না হওয়া পর্যন্ত বিনামূল্যে পানি, বিদ্যুৎ ও মাসিক ত্রান প্রদান করা হয়। এরপর সরকার বদল হওয়ার পরেও এই আদেশ বহাল থাকে এবং ২০০৫ সালে বিএনপি-জামাত জোট সরকার সকল ক্যাম্পের বিদ্যুৎ একযোগে বন্ধ করে দিলে প্রচন্ড তাপদাহ থাকায় সে সময় ১৮ জন গর্ভবতী মহিলা ঢাকা জেনেভা ক্যাম্পে মৃত্যুবরণ করে এবং অন্যান্য ক্যাম্পে অনেকেই মৃত্যুসহ অসুস্থ হয়ে পড়ে। সে সময় হাইকোর্টে একটি আদেশ জারি করলে তাৎক্ষনিক ভাবে বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ বহাল করেন।
সারাদেশে প্রচন্ড তাপদাহ ঠিক এমন সময় রংপুর নেসকো কোম্পানী ক্যাম্পে ডিজিটাল মিটার স্থাপন ও অন্যাথায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করার হুমকি প্রদান করেন ও নোটিশ প্রদান করেন।এরই প্রেক্ষিতে প্রচন্ড তাপদাহে ক্যাম্পের প্রিপেইড মিটার সংযোগ না দেওয়ার আহবান জানিয়ে ও পূর্নবাসন না হওয়া পর্যন্ত সকল ক্যাম্পে বিদ্যুৎ বহাল ও উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি প্রদান করে । মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সওকত রংপুর শাখার সভাপতি শরফুদ্দিন, যুগ্ন সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, দপ্তর সম্পাদক তইয়ব হোসেন, সহ দপ্তর সম্পাদক শমসের আলম সহ রংপুরের ১১ টি ক্যাম্পের ইনচার্জ ।

