টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

0
টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু।

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্ধা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে সকাল ৮ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আফজাল হোসেন ও আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুর জেলার পীরগঞ্জ সদরে।নিহতরা সম্পর্কে খালাতো ভাই। বীরবাসিন্ধা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান,সকালে কয়েক জন শ্রমিক হযরত আলীর ধানক্ষেতে ধান কাটতে যায়। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি হলে সঙ্গে বজ্রপাত হয়।

এতে ঘটনাস্থলেই ২ ভাইয়ের মৃত্যু হয়। সেখানে আরোও ৪ জন শ্রমিক আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দেওয়া হয়। উল্লেখ ধানকাটা মৌসুমে আউলিয়াবাদ বাজারে ঘর ভাড়া করে থাকেন, সেখান থেকে ধান কাটার জন্য হযরত আলী ক্ষেতে নিয়ে যায়।