রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন আতংকে গ্রামবাসীর নির্ঘুম রাত

0
রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন আতংকে গ্রামবাসীর নির্ঘুম রাত

জয়নাল আবেদীন: রংপুর জেলার কাউনিয়ায় তিস্তা নদীর অব্যাহত ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। ভাঙ্গন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী তীরবর্তী গদাই ও পাঞ্জরভাঙ্গা গ্রামের মানুষের। ইতোমধ্যে তিস্তা নদীগর্ভে বিলীন হয়েছে বালাপাড়া ইউনিয়নের গদাই পাঞ্জরভাঙ্গা, গ্রামের বেশকিছু বসতভিটা ও ১শ হেক্টর ফসলি জমি সাথে গাছপালা।

জানা গেছে, কাউনিয়া উপজেলার গদাই, পাঞ্চরভাঙ্গা, আরাজী হরিশ্বর, চর হয়বৎ খাঁ সহ নদী তীরবর্তী গ্রামের শত শত পরিবার নদী ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে। গত দুই সপ্তাহে তিস্তা নদীর করাল গ্রাসে পাঞ্জর ভাঙ্গা গ্রামের কয়েকটি বসতভিটা ও কয়েকশ বিঘা ফসলি জমি, বাঁশঝাড়, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তিস্তা নদী ভাঙ্গনের ভ‚ক্তভোগী অসহায় এলাকাবাসীর দাবী, ত্রাণ নয় নদীভাঙ্গন থেকে তাদের বাপ-দাদার রেখে যাওয়া শেষ সম্বল বাড়ি-ভিটা রক্ষা করা। তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেও কোনো ফল পাচ্ছেন না তারা।

এ ব্যাপোরে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে ভাঙ্গন রোধে দ্রæত পদক্ষেপ নেয়া হচ্ছে।এদিকে ভাঙ্গনের খবর পেয়ে বুধবার নদী এলাকা পরিদর্শনে আসেন পাউবো‘র তত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব সহ কর্মকর্তাবৃন্দ। তিস্তা নদীর ভাঙ্গন পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ড রংপুর এর তত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব বলেন, ১শ ৯০ মিটার পাড় টেন্ডারের মাধ্যমে কাজ চলমান। সেখানকার যায়গা ভালো আছে। বাকি জায়গায় ভাঙ্গন রোধের জন্য উর্বধতন কর্তৃপক্ষের কাছে জিও ব্যাগ বরাদ্দ এনে ভাঙ্গনের গতিপথ নিয়ন্ত্রনের চেষ্টা করা হবে।