রংপুরে জাল ভোট দেয়ার সময় আটক ২, ছাড়া পেলো ২০ হাজার টাকা জরিমানা দিয়ে

0
রংপুরে জাল ভোট দেয়ার সময় আটক ২, ছাড়া পেলো ২০ হাজার টাকা জরিমানা দিয়ে

জয়নাল আবেদীন: রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাচন ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে জাল ভোট দেওয়ার অপরাধে আটক দুজন অবশেষে ছাড়া পেয়ে । ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টায় মিঠাপুকুর থানায় ভ্রাম্যমান আদালত তাদের দু‘জনকে ১০হাজার টাকা করে মোট ২০হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয় । এর আগে সকাল পৌনে ১০টার দিকে শঠিবাড়ি কলেজ ভোটকেন্দ্রে ৭-৮ জন যুবক প্রবেশ করে জোরপূর্বক ব্যালট পেপার কেড়ে নিয়ে সিল মারার চেষ্টা করে।

এ সময় পুলিশ বাধা দিলে তারা অশোভন আচরণ করে। এ ঘটনায় কর্তব্যরত পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যরা ওই ভোটকেন্দ্রে এসে দুইজনকে আটক করলে বাকিরা দ্রæত ভোটকেন্দ্র থেকে সটকে পড়ে।

মিঠাপুকুর থানা পুলিশের ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আটকদের ব্যাপারে সহকারী রিটানিং অফিসারসহ ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট আলোচনা করে ব্যবস্থা নেবেন। এরপর ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুজনের ২০হাজার টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয় ।