বাংলাদেশ প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘এই প্ল্যাটফর্মে আর সাধারণ শিক্ষার্থীরা নেই। এখানে আছে জামায়াতের প্রেতাত্মা।’
তিনি বলেন, ‘ওপেন চ্যালেঞ্জ দিতে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে তারা ভাঙচুর করেছে। শহীদুল্লাহ হলে আপনারা গিয়ে দেখেন আপনারা।’
আজ মঙ্গলবার তিনি ঘোষণা দেন, সাধারণ শিক্ষার্থীদের আক্রমণ করা হলে বাংলাদেশ ছাত্রলীগ রক্ত দিয়ে হলেও তা প্রতিরোধ করবেন। যারা বাড়াবাড়ি করছেন, যারা আমি রাজাকার বলছেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, তাদের উদ্দেশে বলছি আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে।’
‘সব কিছু মনে রাখা হবে। একটি ঘটনাও জবাব ছাড়া দেয়া হবে না। সবকিছু দেখা হচ্ছে। যা করবেন বুঝে-শুনে করবেন। সকল সাধারণ শিক্ষার্থীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি দেয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক সমাধান চায়।’

