রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

0
রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

জয়নাল আবেদীন: সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের শহীদ মোসলেম উদ্দিন মিলন এবং মানিক মিয়ার পরিবারের সাথে জামায়াতে ইসলামী রংপুর মহানগর নেতৃবৃন্দ শনিবার পৃথক ভাবে কুশল বিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুর মহানগরীর সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদত বরণকারী শহীদদের পরিবারের খোঁজ খবর নিতে এই কর্মসূচী পালন করা হচ্ছে। এ সময় জামায়াত নেতৃবৃন্দ নগরীর পূর্ব গণেশপুর এলাকার মোসলেম উদ্দিন মিলন এবং ঘাঘট পাড়ার মানিক মিয়ার বাড়িতে গিয়ে তাঁদের স্বজন ও পরিবারের সাথে কুশল বিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান করেন। পরে নেতৃবৃন্দ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র গণ আন্দোলনে আহতদের দেখতে যান এবং তাঁদের খোঁজখবর নেন ও আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি নিহতদের আত্বার মাফেরাত কামনা ও আহতদের আশু আরোগ্যের জন্য দোয়া করেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচী পালনের সময় জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী টিম পরিচালক ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, নায়েবে আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, স্থল বন্দর শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী অধ্যাপক আবুল হাশেম বাদল, জামায়াত নেতা এডভোকেট কাওছার আলী, আনোয়ারুল ইসলাম কাজল, মাওলানা শাহ্জাহান সিরাজী, ইসলামী ছাত্রশিবির মহানগর সভাপতি গোলাম জাকারীয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।