উলিপুরে সেতু দেবে যাওয়ায় বিপাকে ২২ গ্রামের হাজারো মানুষ

0
উলিপুরে সেতু দেবে যাওয়ায় বিপাকে ২২ গ্রামের হাজারো মানুষ

আবুল কালাম আজাদ: কুড়িগ্রামের উলিপুরে ৫৪ লাখ টাকা ব্যয়ে বামনী নদীর উপর নির্মিত সেতুটি ডেবে গেছে। সেতুটির উপর দিয়ে চলাচলকারী দুই ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ পড়েছেন বিপাকে। উপজেলার হাতিয়া ও ধরনীবাড়ী ইউনিয়নের কাসারিরঘাট চরুয়াপাড়া এলাকায় অবস্থিত সেতুটি দুই ইউনিয়নের মানুষজনের একমাত্র সংযোগ সড়ক ছিল। চরম দূর্ভোগে পড়েছেন ওই এলাকার মানুষজন, শিক্ষার্থী ও পথচারী।

সরেজমিন বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ওই এলাকায় গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, সম্প্রতি কয়েক দিনের ভারি বৃষ্টি ও বন্যার কারণে বামনী নদীর পানির তীব্র স্রোতে সেতুটির দুই পাশের সংযোগ সড়কের মাটি নদীতে ধ্বসে পড়ে। এরপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা কালে হঠাৎ করে বুধবার (১৬ অক্টোবর) বিকট শব্দ করে সেতুটির মাঝের অংশ ডেবে ভেঙ্গে যায়। এ কারনে দুই ইউনিয়নের যানবাহনসহ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে বিপাকে পড়েছেন ওই এলাকার মানুষজন ও শিক্ষার্থীরা। সেতুটি ডেবে যাওয়ায় সময় জাবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি সেতুর উপড়ে বসে বাঁশের কাজ করেছিলেন। দূর্ঘটনার সময় তিনি দৌড়ে প্রাণে বেঁচে যান। তিনি বলেন, আমার চোখের সামনেই সেতুটি ডেবে যায়। তিনি আরও বলেন, আমরা এলাকাবাসী অনেক কষ্টে আছি। সেতুর উপর দিয়ে চলাচল করতে পারছিনা। দ্রুতই সেতুটি ভেঙে দিয়ে নতুন করে সেতু তৈরির দাবী জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬-১৭ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আওতায় গ্রামীণ রাস্তার কম-বেশি ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের হাতিয়া ইউনিয়নের কাসারিরঘাট হইতে ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী যাওয়ার সড়কে জনৈক ছাবেদ আলীর বাড়ি সংলগ্ন বামনী নদীর উপর ৫৪ লাখ ৪ হাজার ৬৫০ টাকা ৭০ পয়সা ব্যয়ে ৬০ ফিট দৈর্ঘ্য সেতু নির্মাণ করা হয়।

এলাকাবাসী রাজু মিয়া (৩৫), জোবেদ আলী (৪০), লিটু মিয়া (২৩), সাবেদ আলী (৩৫), আব্দুর রশিদ (৪০), রোকছানা বেগম (৩৫), বিলকিস বেগম (৪২), আবুর উদ্দিন (৫৫) সহ আরও অনেকে অভিযোগ করে বলেন, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ঠিকাদার নিম্নমানের মালামাল দিয়ে সেতু তৈরি করায় নির্মাণের ৭ বছর যেতে না যেতেই ভেঙে যায় সেতুটি। তারা আরও বলেন, বামনী নদীর সংস্কার করায় পানির ¯্রােতের বেগ বৃদ্ধি পায়। ফলে সেতুটির দুই পাশে ও মাঝ খানের মাটি সরে গিয়ে এ ঘটনা ঘটে। সেতুটির পূর্ব ও পশ্চিম পাশে পূর্ব মাদারটারী, ফকিরপাড়া, তেলীপাড়া, ফরমকাটা, নামানিরচর, কাসারিয়ারঘাট, চড়–য়াপাড়া, টসাপাড়া. নয়াগ্রামসহ প্রায় ২২ টি গ্রামের ২৫ হাজার লোক ওই সেতুর উপড় দিয়ে চলাচল করেন। এছাড়া সেতুর দুই পাশে থাকা নতুন অনন্তপুর সঃপ্রা বিদ্যালয়, মাদারটারী সঃপ্রা বিদ্যালয়, কাইতপাড়া সঃপ্রা বিদ্যালয়, মিয়াজিপাড়া সঃপ্রা বিদ্যালয়, নতুন অনন্তপুর উচ্চ বিদ্যালয়, বালারচর ফাজিল মাদ্রাসা, নতুন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়সহ ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ওই সেতুর উপড় দিয়ে চলাচল করেন।

শিক্ষাথী নাহিদ হাসন, আলিফ মিয়া, মিতু (১ম শ্রেণি), আশিক বাবু, আখি তারা (২য় শ্রেণি), আয়শা (৫ম শ্রেণি), মিন্নতি আরা, মরিয়ম (৪র্থ শ্রেণি), মুরাদ হাসান (৬ষ্ঠ শ্রেণি) সহ অনেক শিক্ষার্থী বলেন, আমাদের এ সেতুটি ডেবে যাওয়ায় আমরা স্কুলে যেতে পারছিনা। বাঁশের টারের উপর দিয়ে চলাচলের ব্যবস্থা করলেও আমরা ভয়ে পারাপাড় করতে পারছিনা। এপার থেকে ওপারে যেতে ভয় হয়, কখন যেনো পা পিছলে নদীতে পড়ে যাই। তারা আরও বলেন, স্কুলে যাওয়া আসার সময় অভিভাবকরা কোলে করে আমাদের বাশের টার পার করে দেন, তবুও ভয় লাগে কখন যেনো সবাই মিলে পানিতে পরে যাই।

হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, সেতুটি ডেবে যাওয়ায় এলাকার জনগণসহ যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। দ্রুতই বিকল্প ব্যবস্থার দাবী জানান তিনি।

ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদুল হক জানান, সেতুটি ডেবে যাওয়ার কারনে সাধারণ মানুষের দূর্ভোগ বেড়েছে। বামনি নদী খননের কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। নদীর প্রস্থের তুলনায় সেতু ছোট হওয়ায় দুই পাশের পার ভেঙ্গে যায় এবং সেতুটি ডেবে যায়। তিনি আরও বলেন, কেকতিরপাড় সরদার পাড়া ও রুপার খামার এলাকায় বামনি নদীর উপর আরও দুইটি সেতু একই কারনে ঝঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেখানেও জনসাধারনের চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, অপরিকল্পিত ভাবে নদী খননের কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা বলেন, বিষয়টি শুনার পার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই বিকল্প ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান জানান, সেতুটি ডেবে যাওয়ার বিষয়টি আমি অবগত হয়েছি। জনগনের দুর্ভোগ লাঘবের জন্য দ্রুতই বিকল্প ব্যবস্থা গ্রহন করা হবে।