টাঙ্গাইলের মধুপুরে বাস-পিকআপ সংঘর্ষে ৪জন নিহত

0
টাঙ্গাইলের মধুপুরে বাস-পিকআপ সংঘর্ষে ৪জন নিহত

আব্দুল লতিফ তালুকদার:  টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার মালাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ  বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, জামালপুর জেলার ইসলামপুরের গোয়ালোচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রফিজল (২৮), শাহাদৎ আলী সাধুর ছেলে বরুল্লাহ (৫০), পিকআপ চালক একই এলাকার মোহনগিরি গ্রামের সুজন ও হেলপার।

ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় সার্ভিসের একটি ঢাকাগামী বাস ঘটনাস্থলে আসলে ঢাকা থেকে জামালপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালক সুজন ও তার সহকারীর মৃত্যু হয়। পিকআপের দুই যাত্রীকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মধুপুর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ  জানান, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। মোবাইল:০১৭১৮৫৭০৮৯৮ তারিখ: ১৯.১১.২০২৪