ম্যাকসন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

0
ম্যাকসন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

বাংলাদেশ প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।