বাউফলে কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

0
বাউফলে কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

কাজী মামুন: পটুয়াখালীর বাউফলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে । এতে কিশোরী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।এ ঘটনায় মঙ্গলবার (১৮ জুন) বাউফল থানায় মামলা করেছে ধর্ষিতার পরিবার। মামলা করার পর পরই পুলিশ ধর্ষক ইমরান হাওলাদার (২১) কে আটক করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে , উপজেলার ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামের ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ধর্ষক ইমরানের । এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একের পর এক ধর্ষণ করলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে । বিষয়টি জানা জানি হলে ধর্ষক তাকে বিয়ে করতে টালবাহানা করে। এরপর কোন উপায় না পেয়ে মঙ্গলবার সকালে কিশোরীর বাবা বাউফল থানায় অভিযোগ দায়ের করে।এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এব্যাপারে থানায় মামলা করলে ধর্ষক ইমরানকে গ্রেফতার করা হয়েছে।