নারী ইউপি সদস্যকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

0
নারী ইউপি সদস্যকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

জয়নাল আবেদীন: রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত ইউনিয়ন সহসভাপতি আবুল হাসনাত রতন কে ধর্ষণ মামলায় র‌্যাবের সহায়তায় ঢাকার শাহজাহানপুর গ্রেফতার করেছে পুলিশ। একই ইউনিয়ন পরিষদের এক নারী সদস্য তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনসহ ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশুনির্যাতন দমন আইনের ৯(১) ধারায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানায় মামলা দায়ের করার পর র‌্যাবের সহায়তায় তাকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ জানায় চলতি মে মাসের ২ তারিখে ভুক্তভোগী মহিলা সদস্যা বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা দায়ের করে। মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।পুলিশ আরো জানায় ইউনিয়নের কাজের সুবাদে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। চেয়ারম্যান আবুল হাসনাত রতনের সঙ্গে গত ২৮ মার্চ সরকারি বরাদ্দের বিষয়ে আলোচনার কথা বলে রংপুর শহরের আদর্শপাড়ায় চেয়ারম্যানের ভাড়া বাসায় তার ব্যাক্তিগত সহকারী আল আমিন নিয়ে যায়। ঘরে ঢুকে আলাপকালে পূর্ব পরিকল্পনা মত আল আমিন সটকে পড়ে।

ওই মহিলা সদস্যা বলেন, কোন কিছু বুঝে ওঠার আগে পিছন দিক থেকে জড়িয়ে ধরে জোর করে হাত-পা চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পরপরই তিনি কয়েকজন ইউপি সদস্যকে ফোনে বিষয়টি জানান।পরে চেয়ারম্যান বিষয়টি সমঝোতার প্রস্তাব দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন। বিচার না পেয়ে অবশেষে থানায় মামলা করেন ।

রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল বাতেন হারুন সাংবাদিকদের বলেন, এ ঘটনার প্রেক্ষিতে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি জামায়াত সমর্থিত চেয়ারম্যান হওয়ায় তাকে ওই ইউনিয়ন কমিটির সহ-সভাপতি পদে রাখা হয়েছিল। তিনি এখন জামায়াতে ইসলামীর কেউ নয়।