আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অংশীজনদের সাথে মতবিনিময় করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।
সোমবার (২জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মো.তারিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি এড. গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, সাংবাদিক বৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময়ের পূর্বে বিদ্যালয়ের ডিজিটাল হাইজিন কর্ণারে স্যানিটারি ন্যাপকিন ভেল্ডিং মেশিন উদ্ধোধন করেন।
অনুষ্ঠানে মেয়েদের মানসিক, শারীরিক ও মাসিক সমস্যা বিষয়ে মতবিনিময় করেন। এর আগে সকালে উপজেলার গাবসারা চরাঞ্চলে ১৫০ জন হত দরিদ্র দুস্থ্যদের মাঝে ঈদ সমগ্রী বিতরণ করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। বিকেলে পৌর শহরের শিয়ালকোলে খাল খনন কাজের উদ্বোধন করেন।

