শাহজাদপুরে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
শাহজাদপুরে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে কেন্দ্রীয়় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহজাদপুর উপজেলা শাখা উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় রুপপুর করতোয়া ব্রীজ সংলগ্ন কওমি মাদরাসা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে । মিছিল চলাকালে দাঁড়িপাল্লায় ভোট চাই স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে ।মিছিল শেষে স্থানীয় বিসিক বাসস্ট্যান্ড সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারী ডাঃ মোফাজ্জল হোসেন, শাহজাদপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালেকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পৌর জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ প্রমুখ। এতে উপজেলা জামায়াত, যুব জামায়াত, শ্রমিককল্যাণ ফেডারেশনসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি একটি দল নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা নিজেদের ক্ষমতাসীন মনে করে দখলদারিত্ব ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। তারা আবারও যেনতেন একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বক্তারা ফ্যাসিস্ট সরকারের বিচার দৃশ্যমান, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতির মাধ্যেমে নির্বাচন ও সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনও নির্বাচন হবে না বলে বক্তারা ঘোষণা দেন । বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা জামাতের ইসলামীর হাজার হাজার নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।