রংপুরে দূর্গা উৎসবে কুমারী পূজায় উপচে পড়া ভিড়

0
রংপুরে দূর্গা উৎসবে কুমারী পূজায় উপচে পড়া ভিড়

জয়নাল আবেদীন: রংপুরে দূর্গা উৎসবে মহা অষ্টমীর মূল আকর্ষন কুমারী পূজায় উপচে পড়া ভিড় । কুমারীপূজা দেখতে মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকাল থেকে রংপুর নগরী সহ বিভিন্ন এলাকার শতশত হিন্দু ধর্মাবলম্বী ভিড় জমান মাহিগঞ্জের রামকৃষ্ণ মিশন ও আশ্রমে। সকাল ১১টায় দেবী দূর্গার প্রতিমার সামনে দূর্গা রুপে সাজিয়ে সিংহাসনে বসানো হয় নগরীর সেনপাড়ার বাসিন্দা সাতবছর দুই মাস বয়সী শিশু মধুবন্তী ঘোষকে। তার এক হাতে পদ্মফুল, আরেক হাত আর্শিবাদের ভঙ্গীতে উঁচু করে রেখেছিল। কুমারী পূজায় ঢাকের তালে তালে মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। প্রায় ঘন্টা ব্যাপী চলা পূজায় ভক্তরা কুমারীকে ফুল, অঞ্জলি ও প্রণাম নিবেদন করেন। রামকৃষ্ণ মিশনের পূজারী কৃষ্ণ ঝা মন্ত্র পাঠসহ পূজার আনুষ্ঠানিক তা সম্পন্ন করেন । দেবী রুপীকুমারীর কাছে ভক্তরা দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন।

ভক্ত উর্মিলা রায়, তমা সাহা, নন্দনী রায় সহ অন্যরা জানান, হিন্দু শাস্ত্র মতে, সকল নারীই দেবী শক্তির প্রতিফলন, আর কুমারী কন্যার মধ্যে থাকে নির্মলতা, পবিত্রতা ও দেবী মহামায়ার জীবন্ত প্রতিচ্ছবি।কুমারীকে দেবীরজীবন্তরুপ ধরে পূজা করা হয়। বিশ্বাস করা হয়, অল্প বয়সী কন্যার মধ্যে দেবীর অনাবিল শক্তি ও পবিত্রতা প্রকাশ পায়। আমরা মনে করি কুমারী পূজায় আশীর্বাদ প্রার্থনা করলে জীবনের অশুভ শক্তি দূর হয় এবং শান্তি, সুখ ও সমৃদ্ধি লাভ হয়। এছাড়া জীবন্ত কন্যার মধ্যে দেবীকে দেখার মাধ্যমে সমাজে নারীর প্রতি শ্রদ্ধা, মর্যাদা ও স্নেহবোধ জাগ্রত হয়।রামকৃষ্ণ মিশনের সংগঠক রবি সোমানী বলেন, কুমারী পূজায় জীবন্ত কন্যার মধ্যে প্রতিফলিত হয় মহা মায়ার শক্তি। প্রতিবছরের মতো এবারও কুমারী পূজাকে ঘিরে রামকৃষ্ণ মিশনে সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ।পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।