জয়নাল আবেদীন: আগামি চৌদ্দ অক্টোবর রংপুর জেলা বিএনপি‘র সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার রংপুর জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর নগরীর তিলোত্তমায় পুলিশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা বিএনপির আহবায়ক পীরগঞ্জের জনপ্রিয় নেতা মোঃ সাইফুল ইসলাম । জেলা কমিটির সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকুর সঞ্চালনায় দলের সার্বিক কার্যক্রম আগামি চৌদ্দ অক্টোবর রংপুর জেলা বিএনপি‘র সম্মেলন সফল এবং দলের সাংগঠনিক কাঠামো আরো মজবুত করার প্রত্যয় নিয়ে বক্তব্য দেন রংপুরের বিএনপি‘র প্রতিষ্ঠাতা সদস্য ফজলুর রহমান বাদল কাউনিয়া বিএনপি‘র সভাপতি এমদাদুল হক ভরসা, পীরগাছা সভাপতি আমিনুল ইসলাম রাঙা, বিএনপি‘র সিনিয়র নেতা কাজী খয়রাত হোসেন, বিএনপি সদর থানার সভাপতি মাসুদ রানা বিএনপি নেতা লিটন পারভেজ সহ ইউনিয়ন নেতৃবৃন্দ ।
উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ এবং ছিয়াত্তুরটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।

