এ এম মিজানুর রহমান বুলেট : দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির তৃতীয় দিনে পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে উঠেছে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চড়ে এখন রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে উচ্ছাসে মেতেছেন। অনেকে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সোন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের ভীড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে। বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ।হোটেল মোটেল। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা। গত বুধবার থেকে গুড়ি গুড়ি বৃষ্টি চললেও বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত মুষলধারে বৃষ্টি ছিল। শুক্রবার সকালে বৃষ্টি নাথাকায় কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত। সৈকত এখন কামনায় কামনায় পরিপূর্ণ।
ছাতা-বেঞ্চী ব্যবসায়ী সালেক বলেন, পূজার ছুটিতে পর্যটক আসায় বিক্রি মোটামুটি ভালোই হয়েছে। তবে গত দুদিন বৃষ্টির কারনে আমরা হতাস হয়ে গেছিলাম। আজকে বৃষ্টি না থাকায় সেকতে হাজার হাজার পর্যটক।
অটো চালক খলিল হাওলাদার বলেন, গতকাল বৃষ্টির কারণে গাড়ি নিয়ে বের হতে পারছি না।আজ বৃষ্টি না থসকায় কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে হসজার হাজার পর্যটক এদিক ওদিক যাচ্ছে, আমাদের আয় বেড়ে গেছে।
ঢাকা থেকে আসা পর্যটক মো.রবিন বলেন, সৈকতে এসে ঢেউ না দেখে ফিরে যাওয়া যায় না। আবহাওয়া খারাপ হলেও ঢেউয়ের সঙ্গে মজা করছি। তবে অন্য দর্শনীয় স্পটে যসওয়ার রাস্তাগুলো ভালো করা দরকার।কারন প্রায় সড়কই কাচা।
খুলনা থেকে আসা আরেক পর্যটক সুপর্ণা রায় জানান, দুর্গাপুজো উপলক্ষে এই প্রতমবার কুয়াকাটায় আসলাম। সমুদ্রের সৌন্দর্য দারুণ লাগছে,সাগরে প্রচুর ঢেউ কিন্তু গতকাল বৃষ্টির কারনে কোথাও যেতে পারনি। আজকে আবহাওয়া ভালো হওয়ায় প্রচুর পর্যটক আসছে। সৈকতে হাজার হাজার পর্যটক। আজকে আমরা দর্শনীয় স্পট গুলোতে ঘুরতে যাবো।
হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী বলেন, দূর্গাপূজার টানা ছুটিতে কুয়াকাটা রেকর্ড সংখ্যক পর্যটক এর আগমন হয়েছে। সৈকত লাগোয়া হোটেলগুলো শতভাগ বুকিং রয়েছে। এছাড়াও আশেপাশের হোটেল গুলো ৯০ থেকে ৯৫ শতাংশ বুকিং রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছু হোটেলের বুকিং বাতিল হয়েছে।আবার আজকে আবহাওয়া ভালো হওয়ায় পর্যটকের আগমন ঘটেছে।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ জানান, পর্যটন মৌসুমে হঠাৎ নিম্নচাপের কারণে কিছু বুকিং বাতিল হয়েছে। তবে আজকে আবহাওয়া ভালো হওয়ায় আবার বুকিং হচ্ছে।
টুরিস্ট পুলিশ ককুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো,হাবিবুর রহমান বলেন, আজকে সৈকত পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সমুদ্র সৈকত ও আশপাশে টুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন।
কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক বলেন, আজকে কুয়াকাটায় প্রচুর পর্যটক আসছে।কুয়াকাটা পৌরসভা, মহিপুর থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসন পর্যটক ও দূর্গাপুজার দর্শনার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

