চাঁপাইনবাবগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত

0
চাঁপাইনবাবগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সাড়ে ১২ টার সময় নাচোল-আমনুরা সড়কের হামিদপু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত খালিদ মুসাব্বির নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি একটি মসজিদের ইমাম ছিলেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খালিদ মুসাব্বির নাচোল উপজেলার হাটবাকইল যাচ্ছিলেন একটি মসজিদের জুম্মার নামাজ পড়াতে। হামিদপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরেদহ উদ্ধার করে। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।