মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা

0
মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা

এ এম মিজানুর রহমান বুলেট : আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে সাগর ও নদীতে ইলিশ সহ সব ধরনের মাছধরার উপর নিষেধাজ্ঞা। এসময় মাছ আহরন, পরিবহন, মজুদ ও বাজারজাত করন সহ ক্রয় বিক্রয় সম্পুর্ন নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।

এ অবরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলাজুড়ে মাইকিং করা হয়েছে। তাই শুক্রবার সকাল থেকে বঙ্গোপসাগরে অবস্থানরত অধিকাংশ মাছধরা ট্রলার পটুয়াখালীর মহিপুর ও আলীপুর মৎস বন্দরের শিববাড়িয়া নদীতে ফিরে আসতেছে। গত কয়েকদিন ধরে জেলেদের জালে কাংখিত মাছ ধরা পড়ায় তারা অনেকটা উচ্ছসিত থাকলেও এ অবরোধ তাদের উচ্ছাস ম্লান করেছে। তারা সরকার কর্তৃক প্রদেয় প্রনোদনা বাড়ানোর পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধে সমুদ্রে প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

জেলে শফিক বলেন, সরকার আমাদের যে চাউল দেয় তাপরিমানে কম,আরো বাড়ানো উচিত।চাল সঠিক জেলেদের মাঝে বন্টন হয়না,যাও বন্ঠন হয় তাও আবার সঠিক সময়ে বন্ঠন হয়না।

ট্রলারের মাঝি মো, মোস্তফা বলেন,আমাদের দেশে যখন সাগরে মাছধরা বন্ধ, তখন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের সাগর এরিয়ায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়। যদিও দুই একটা ধরাপরে তসও আবার তাূেরকে জসমাই আদরে ভারতে দিয়ে আসে। আর আমাদের দেশের বহু জেলে ভারতের জেলে বছরের পর বছর ধরে আছে। সাগরে আমাদের দেশের নৌবাহিনী, কোস্ট গার্ডের টহল আরো বাড়ানো উচিত।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আজ শুক্রবার মধ্যেরাত ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এই ২২ দিন সাগরে সকল প্রকারের মাছধরা সম্পুর্ন নিশেধ।সাগরে নৌবাহিনী ও কোস্ট গার্ডের টহল আরো বাড়ানো হচ্ছে।সমুদ্রের এবছর বিমান বাহিনী দিয়ে ড্রোনের মাধ্যমে টহল দেয়া হবে।জেলেদের প্রণোদনা বাড়ানোর জন্য সরকারের কাছে প্রস্তাব দেয়া হয়েছে। সঠিক জেলেদের সঠিক সময় জেলেদের প্রণোদনা দেয়া হবে। জেলেরা এ নিষেধাজ্ঞা মানায় সাগরে মাছ বেড়েছে এবং কিনারেও বড় বড় মাছ পাওয়া যাচ্ছ।