পৈত্রিকবাড়ি হাতিয়ে নিতে মিথ্যা মামলা, হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
পৈত্রিকবাড়ি হাতিয়ে নিতে মিথ্যা মামলা, হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুর প্রতিনিধি: রংপুরে পৈত্রিক বাড়ি হাতিয়ে নিতে মিথ্যা মামলা, হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। গতকাল শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী হালিমা খাতুন জানান ,রংপুর নগরীর রাধাবল্লভ এলাকার ওমর আলী ২০২২ সালে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুও আগে তিনি তার সোয়া ৩ শতক জমির উপর ঘরবাড়ি ১০ সন্তানের মধ্যে বন্টনের ওছিয়ত করে যান। বাবার মৃত্যুর পর ওছিয়ত অনুযায়ী বাড়ির দুটি ঘর ৪ বোন সমান ভাগ পাওয়ার কথা থাকলেও বড় বোন ফাতেমা বেগম জোরপূর্বক ঘরগুলো দখল কওে রয়েছে।

এ নিয়ে ৯ ভাই-বোন প্রতিবাদ জানালে তাদের বিরুদ্ধে স্বর্ণচুরির মামলা, হয়রানি ও নানাভাবে ভয়-ভীতি দেখাচ্ছেন ফাতেমা বেগম। এ ঘটনায় ভুক্তভোগী ৯ ভাই-বোন থানায় সাধারণ ডায়েরী করে।এনিয়ে পুলিশ একাধিকবার তদন্তসহ বৈঠক করলেও ঘরবাড়ির ন্যায্য বন্টন মানেন নাই ফাতেমা।উপরন্ত সংবাদ সম্মেলন করে ভাই-বোনদের নামে মিথ্যা অপবাদসহ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ভুক্তভোগীরা মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ পৈত্রিক সম্পত্তির ন্যায্য হিস্যা ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনেউপস্থিত ছিলেন, ওমরআলীর ছেলে মোস্তফারহমান, মোস্তাকরহমান, আব্দুসসাত্তার, আব্দুররহিম, রেজাউলকরিম, আব্দুলকাদের লিমন, মেয়েআকলিমা বেগম, আমেনাবেগমসহঅন্যরা। এদিকে অভিযুক্ত ফাতেমা বেগমবলেন, ২০১৪ সালে আমার ডিভোর্স হওয়ার পর থেকে আমি বাবার বাড়ি রাধাবল্লভে থাকি।

বাবা মৃত্যুও আগে তার দুটি ঘর আমাকে দিয়ে গিয়েছিলেন। কিন্তু বর্তমানে আমার ভাই-বোনেরা সেই ঘর থেকে আমাকে উচ্ছেদে নানাধরনের হুমকি দিয়ে যাচ্ছে। সেই সাথে আমার ঘওে সন্তানদের ভবিষ্যতের জন্য রাখা স্বর্ণ চুরি করা হয়েছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভ‚গছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।