রংপুরে ছাত্র আন্দোলন দমন ও হত্যা চেষ্টা মামলার আসামী সাবেক এপিপি তুহিন গ্রেফতার

0
রংপুরে ছাত্র আন্দোলন দমন ও হত্যা চেষ্টা মামলার আসামী সাবেক এপিপি তুহিন গ্রেফতার

রংপুর প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন ও হত্যা চেষ্টা মামলার আসামী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সাবেক এপিপি আলী আকতার জাহাঙ্গীর হোসেন তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টায় তাকে নগরীর কেরামতিয়া জামে মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয়। তিনি মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান। তিনি বলেন, জাহাঙ্গীর হোসেন তুহিনবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন ও হত্যাচেষ্টার অভিযোগে মেট্রোপলিটন কোতয়ালী থানার ৯ নম্বর মামলার ৫৮ নম্বর আসামী, ১২ নম্বর মামলার ১২নং আসামী এবং তাজহাট থানার একটি মামলার আসামী। তিনি নগরীর কেরানীপাড়ার বজলার রহমানের ছেলে। জাহাঙ্গীর হোসেন তুহিন রংপুর জজকোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।