
জয়নাল আবেদীন: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, অর্ন্তবর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দুই ছাত্র উপদেষ্টাকে পরিষদে রেখে তাদের অধীনে নির্বাচন হলে তা অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আদালতের মাধ্যমে তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে জনগণ অর্ন্তবর্তী সরকারকে টেনে হেচরে চেয়ারসহ বঙ্গোপসাগরে নিমজ্জিত করবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর জাতীয় পার্টি আয়োজিত উপজেলা বিসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টি এক সময় আন্দোলন করেছিল, ‘নো এরশাদ, নো ইলেকশন’। জাতীয় পার্টিকে নির্বাচনের বাহিরে রাখা হলে এমন দাঁত ভাঙ্গা জবাব দেয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা চাই দেশের মানুষ ভাল থাক, সাধারণ মানুষ ন্যায় বিচার পাক। একটা মামলার জন্য আজ আদালতে মাসের পর মাস মানুষ ঘুরছে। অন্য দলের আইন জীবিরা আদালত ফেস করতে পারছেনা। জেলে রয়েছে এমন ব্যক্তিরা আদালতে যেতে পারছে না। আদালতে যাওয়ার পথে তাদেও উপর ডিম নিক্ষেপ করা হচ্ছে। এসব কর্মকান্ডের কারণে অসভ্য জাতি হিসেবে আমরা বিশ^ দরবাওে পরিচিতি লাভ করছি।
তিনি বলেন, জুলাই অভ‚ত্থ্যানে জাতীয় পার্টির নেতাকর্মীরা সম্মুখ সারিতে ছিলেন। রংপুওে আমাদের দলের দুই নেতাকর্মী শহীদ হয়েছে। অসংখ্য নেতাকর্মী জেলে গিয়েছিল। অভ‚্যত্থানের পর অর্ন্তবর্তীকালীন সরকার জাতীয় পার্টির সাথে বৈষম্য শুরু করেছে। আমাদের সংলাপে ডাকে না, সমাবেশ করতে দিচ্ছেনা। তারা শেখ হাসিনার চিহ্নিত দালাল, যারা শেখ হাসিনার ছবি পোস্টাওে লাগিয়ে রাজনীতি করেছে, তাদেরকে দিয়ে জাতীয় পার্টিও বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। লাঙ্গল প্রতীক নিয়ে টালবাহানা করা হচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, দেশের প্রেক্ষাপটে কোন জায়গায় মানুষ স্বস্তিতে নাই। মানুষের নিরাপত্তা নেই, পুলিশ স্বাভাবিকভাবে কাজ করছেনা, সচিবালয়-হাইকোর্ট স্বাভাবিকভাবে কাজ করছেনা।
কোন জায়গায় শৃঙ্খলা নেই। এভাবে দেশ চলতে পারেনা। সুশাসন নিশ্চিত কওে তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা হোক। সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে। আজ ঢাকা বিনা উস্কানীতে পুলিশ আমাদের মিটিং ভেঙ্গে দিয়েছে। অথচ আমাদের উপর কোন নিষেধাজ্ঞা নেই। উপদেষ্টাদের কাছ থেকে ওহী আসছে, আর পুলিশ তা বাস্তবায়ন করছে। দেশ শেখ হাসিনার আমলের চেয়েও খারাপ অবস্থার দিকে যাচ্ছে।তিনি বলেন, জাতিসংঘ থেকে দেশে সৈন্য ফেরত পাঠানো হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আজ চারদিকে আগুন সন্ত্রাস। বিমান বন্দর, ট্রেন, মীরপুরে আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি। অগ্নিকান্ডের মাধ্যমে আমাদের দূর্বল রাষ্ট্রের অর্থনীতি আরও দূর্বল করে দিতে ধ্বংসাত্মক রাজনীতি শুরু হয়েছে।
এমনটা চলতে থাকলে সোনার বাংলাদশে আর থাকবে না। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএমইয়াসিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টিও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম, সাংষ্কৃতিক ম্পাদক জাহেদুল ইসলাম সহ স্থানীয় নেতারা।
