রংপুর প্রতিনিধি: সাহিত্য সংগঠন‘ ফিরে দেখা’র এক যুগপূর্তিতে রংপুরে সাহিত্য উৎসব হয়েছে। শুক্রবার সকালে রংপুর সরকারী টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গন থেকে সারাদেশ থেকে আসা দুই শতাধিক কবি, সাহিত্যিক, লেখক, ছড়াকার এতে অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর কলেজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, কবি, প্রাবন্ধিক ও নাট্যকার ফরিদ আহমেদ দুলাল। ফিরে দেখার সভাপতি তাপস মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার আশরাফুল মুনিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি ও প্রাবন্ধিক আহমেদ স্বপন মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ইলিয়াছ প্রামাণিক, সরকারী টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, পুলিশের রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সেও কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক এবং ড, নাসিমা আকতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফিরে দেখার সাধারণ সম্পাদক সাকিল মাসুদ। সাহিত্য উৎসব উপলক্ষে দিনব্যাপী স্বারক বক্তৃতা, কবি কন্ঠে কবিতা, বিষয় ভিত্তিক আলোচনা, ফিরে দেখা ছোট কাগজের আবরণ উন্মোচন, পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

