রংপুর বিভাগের চার জেলায় সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৪৫ পরিবারের মাঝে ১ কোটি ৯৭ লাখ টাকার চেক বিতরণ

0
রংপুর বিভাগের চার জেলায় সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৪৫ পরিবারের মাঝে ১ কোটি ৯৭ লাখ টাকার চেক বিতরণ

জয়নাল আবেদীনঃ রংপুর বিভাগের চার জেলায় সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৪৫ পরিবারের মাঝে ১ কোটি ৯৭ লাখ টাকার বিআরটিএ’র চেক বিতরণ করা হয়েছে ।

গতকাল শনিবার রংপুর ডিসি‘র সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনবিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলায় মোট ৪৫ টি পরিবারের মাঝে মোট ১ কোটি ৯৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

এরমধ্যে লালমনিরহাট জেলায় ৩ জনের মাঝে ১১ লাখ রংপুরে ২১ জনের মাঝে ৮৩ লাখ গাইবান্ধায় ১১ জনের মাঝে ৫৩ লাখ ও কুড়িগ্রামে ১০ জনের মাঝে ৫০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।এসময় বিআরটিএ’র চেয়ারম্যান বলেন, সড়ক দূর্ঘটনায় নিহতদেও পরিবারের চিন্তা করেই এমন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সড়ক দূর্ঘটনার পর থেকে ৩০ দিনের মধ্যে বিআরটিএকার্যালয়ে আবেদন করতে হবে। আবেদন হলে ব্যবস্থা থাকলেও সময় বৃদ্ধি করে ৬০ দিন করার বিষয়ে কাজ করছেন তারা। এনালগ পদ্ধতিতে সরাসরি আবেদন করতে হবে। অনলাইন করার জন্য কাজ চলছে। তাই যদি কোথাও সড়ক দূর্ঘটনায় আহত/নিহত হয় তবে তাকে ৩০ দিনের মধ্যে বিআরটিএঅফিসে এসে আবেদন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক শফিকুল আলম সরকার সহ লালমনিরহাট,কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলা বিআরটিএ অফিস কতৃপক্ষ ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।