জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা চন্দন

0
জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা চন্দন

জয়পুরহাট প্রতিনিধিঃ ২ নভেম্বর, ২৫ জয়পুরহাটে অসময়ে বৃষ্টিতে আগাম আলু ও আমন ধানের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

রবিবার সকালে তিনি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের মাতাপুর ও আয়ালগাড়ীর ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে সাক্ষাৎ করেন। এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, হঠাৎ নিম্ন চাপের কারণে অসময়ে বৃষ্টিতে উপজেলার অনেক কৃষক মারাত্মক ক্ষতিগস্থ হয়েছে। কৃষকদের দুর্দশা অবস্থা দেখলাম।এই এলাকায় আগাম আলু চাষ হয়।বৃষ্টির কারণে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। আলু বীজ নষ্ট হয়ে গেছে । পাশাপাশি এই এলাকার আমনের ধান পানিতে তলিয়ে গেছে আমন চাষিরাও ক্ষতিগ্রস্ত হন। এই অবস্থা গুলো নিয়ে আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলি । ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের পাশে সরকার যেন দাড়ান। এবং কৃষকদের বিষয়টি গুরুত্ব সহকারে লক্ষ্য করেন । কৃষি কর্মকর্তা আশ্বাস দেন কৃষকদের প্রণোদনা ব্যবস্থা করবেন।

এসময় বিএনপি,কৃষক দল নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।