মুন্সীগঞ্জে গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে ট্রাকে আগুন

0
মুন্সীগঞ্জে গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে ট্রাকে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে আনারপুরা এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে একটি ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে।

গজারিয়া ফায়ার সার্ভিস জানায়, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ট্রাকটিতে আগুন লাগে। ট্রাকটি পেপার তৈরির ফোকার গাইড সরঞ্জাম বহন করছিল। এতে ট্রাকের কিছু অংশ ও তাতে থাকা মালামাল পুরোপুরি পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে তাদের তৎপরতায় প্রায় ১৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, এটি উশৃঙ্খল জনতার আগুন লাগানোর ঘটনা হতে পারে।

ঘটনার পরপরই গজারিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, “কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিনা তা বলা কঠিন তবে একটি ট্রাকে আগুন লেগেছে। এই ঘটনার পর মহাসড়কের গজারিয়া অংশে আমরা পুলিশি তৎপরতা বাড়িয়েছি।”