আমাদের নির্বাচিত করা হলে ইনশাআল্লাহ আমরা পানির নায্য হিস্বা আদায় করবঃ মির্জা ফখরুল 

0
আমাদের নির্বাচিত করা হলে ইনশাআল্লাহ আমরা পানির নায্য হিস্বা আদায় করবঃ মির্জা ফখরুল 

ফেরদৌস সিহানুক শান্তঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে, এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষকদের নায্যমূলে সার-বীজ দেয়ার জন্য ফার্মার্স কাড দেয়া হবে। আমাদের নির্বাচিত করা হলে ইনশাআল্লাহ আমরা পানির নায্য হিস্বা পাবো।

তিনি বলেন, ১৯৭৬সালে মজলুম জননতো মাওলানা ভাষানী ফারাক্কা অভিমুখে মার্চ করেছিলেন তারই পরিপ্রেক্ষিতেএই দেশের স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পদ্মার পানি হিস্যা নিয়ে ভারতের সাথে প্রথম পানি চুক্তি করেছিলেন ১৯৭৭সালে। তারপরই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘে পদ্মার পানির নায্য হিস্বার কথা তুলেছিলেন। পরবর্তীতে ফ্যাসিষ্ট হাসিনা ১৯৯৬সালে একটি চুক্তি করেছিল কিন্তু তার গ্যারান্টি ছিল না, যা আগামী বছর শেষ হবে। আমি জানিনা ভারত কোন পদক্ষেপ নেয় কি না।

আজ শসিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত ‘চলোজি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’ শ্লোগানে পদ্মা নায্য পানি বন্টনের দাবিতে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে এখন কঠিন সময় পার হচ্ছে। এদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, ধর্মভিরু মানুষ, কিন্তু ধর্মান্ধ নয় এবং সা¤্রদায়িক নয়। তিনি প্রশ্ন রেখে বলেন এর আগে কত ভোট পেয়েছে জামায়াতে ইসলাম। ৫/৬ পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু আপনারা ৫১পার্সেন্ট করে দিবেন এটা মনে করিয়েন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দেবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। আপনার ৭১সালে পাকিস্তান সেনাদের সাথে হাত মিলিয়ে এদেশের মানুষকে গণহত্যা করেছেন। আমি এসব কথা বলতে ভয় পাইনা কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এদেশের স্বাধীনতা অর্জনের জন্য যুদ্দ করেছি। আজকে আপনারা আবোল-তাবোল কথা সোশাল মিডিয়াতে বলে আমাদের মাথা নোয়াতে পারবেন না।

তিনি বলেন, ২০২৬সালে নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে এই নির্বাচন হতে হবে- এই নির্বাচনের কোন বির্কপ নেই। এই নিবৃাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তত দূর্বল হচ্ছে। ঁজনগণের সমর্থন ছাড়া কোন সরকারই সফলতার সাথে দেশ চালাতে পারেনা। এখন বিদেশ থেকে কোন বিনিয়োগ আসেনা। তারা বলছে আগে নির্বাচিত সরকার চাই। তাই আমি বলতে চাই শুধু বিএনপি নয় সারাদেশের মানুষ এখন নির্বাচন চাই।

তিনি বলেন, এই যে নতুন প্রজন্ম আছে তাদের শক্তিশালী সাধীন ও স্বার্বভৌম রাষ্ট্র গঠন করতে হবে। ভারত পাশে আছে পানি বন্ধ করে দিবে, সীমান্তে মানুষ হত্যা করবে, তারা আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পিঁয়াজ বন্ধ করে দিবে এমন দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই ভারত আমাদের সঙোগ সমান মর্যাদা দেবে, আমাদের সঙ্গে সহযোগিতা করবে। অন্যথায় ভারত কখনও বাংলাদেশের মানুষকে বন্ধু হিসেবে পাবে না। তিনি বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রমূখ। এর আগে দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসরাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদীর ওপর নির্মিত রাবারড্যাম পরিদর্শন করেন।