মার্কেন্টাইল ব্যাংকর রংপুর অঞ্চলের ক্যাশ ব্যবস্থাপনা নিয়ে দিনভর কর্মশালা

0
মার্কেন্টাইল ব্যাংকর রংপুর অঞ্চলের ক্যাশ ব্যবস্থাপনা নিয়ে দিনভর কর্মশালা

জয়নাল আবেদীন: ক্যাশ বিভাগের দায়িত্বপালনকারী কর্মকর্তাগণ ব্যাংকের নগদ লেনদেন পরিচালনা এবং গ্রাহক সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা গ্রাহকদের নগদ লেনদেন সম্পর্কিত সেবা প্রদান নগদ টাকা গণনা করা এবং জাল বা নকল নোট যাচাই তাদেরকেই করতে হয় ।

শনিবার মার্কেন্টাইল ব্যাংক রংপুর শাখার আয়োজনে রংপুর বিভাগের ব্যাংকের ক্যাশ ব্যবস্থাপনা নিয়ে দিনভর কর্মশালায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মার্কেন্টাইল ব্যাংকের হেড অব ট্রেনিং এ্যান্ড ডেভলপমেন্ট এসএম সেলিম উদ্দিন সবুজ কথাগুলো বলেন । আরডিআরএস মিলনায়তনে সকাল ১০টায় রংপুর শাখা প্রধান রাশেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নর্থ বেঙ্গল রিজিয়ন হেড মতিয়ার রহমান ।

প্রশিক্ষক হিসেবে ছিলেন হেড অব অপারেশন কন্ট্রোল ভিভিশিন মো: খোরেশেদ আলম, মার্কেন্টাইল ব্যাংকের এভিপি মো: মিয়া রাজ এবং হোসেন গাজী । কর্মশালায় রংপুর অঞ্চলের মার্কেন্টাইল ব্যাংকের ৩৫জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন । অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রংপুর শাখার সেকেন্ডম্যান সফিকুল ইসলাম ।