ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

0
ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি:“সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হলরুমে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মডারেটর ইঞ্জিঃ মোঃ আল-আমিন। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ ফিরোজ খন্দোকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলেজের শিক্ষক ও সংগঠনের জিএস মাহমুদুল হাসানসহ উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ। বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার সর্বোচ্চ প্রকাশ। শীতে কষ্টে থাকা মানুষের মুখে হাসি ফোটাতে স্বপ্নচূড়ার এই উদ্যোগ প্রশংসার দাবিদার।

অনুষ্ঠান শেষে দুস্ত শিক্ষার্থীসহ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠন ভবিষ্যতেও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ তামিম হাসান রাফি।