ঝিনাইদহে ইটভাটায় সরকারি কাজে বাধা মালিক শ্রমিকদের বিরুদ্ধে মামলা

0
ঝিনাইদহে ইটভাটায় সরকারি কাজে বাধা মালিক শ্রমিকদের বিরুদ্ধে মামলা

ঝিনাইদাহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের সরকারি দায়িত্ব পালনে বাধা ও হুমকির অভিযোগে একটি ইটভাটার মালিকসহ একাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ১৫ ডিসেম্বর বিকেল আনুমানিক ২টা ৫০ মিনিটে পৌর এলাকার শিবনগর চাঁচড়া গ্রামে অবস্থিত একটি ইটভাটায় পরিবেশগত বিধি যাচাইয়ে অভিযান চালাতে গিয়ে এ ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুস্তাছির রহমানের নেতৃত্বে পরিদর্শন চলাকালে অভিযুক্তরা সরকারি নির্দেশ অমান্য করে বেআইনি জনতাবদ্ধতা সৃষ্টি করেন এবং কর্মকর্তাদের কাজে বাধা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন।

পরে এ ঘটনায় কালীগঞ্জ থানায় দণ্ডবিধির ১৪৩, ১৮৮, ৩৫৩ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয়েছে কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ সিরাজুল ইসলামকে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।