বাংলাদেশ প্রতিবেদক চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাজাখালী খালের বেড়িবাঁধ এলাকায় রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১০টা ২৫ মিনিটে পাশাপাশি তিনটি ঝুটের গুদামের একটিতে আগুন লাগার খবর পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে। চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন এখনো জ্বললেও আশপাশে ছড়ানোর সম্ভাবনা নেই। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি বলে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরতরা জানিয়েছেন।

